বিএনপি নেতা তারিকুল হাসানের সঙ্গে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ, দ্রুত সুস্থতা কামনা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য মো. তারিকুল হাসান দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে তার হৃদযন্ত্রে সফলভাবে রিং (স্টেন্ট) স্থাপন করা হয়েছে। চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাড়িতে ফিরে বিশ্রামে রয়েছেন। 

তারিকুল হাসানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ তার চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মহিদার রহমান, সহ-সভাপতি জি এম সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মীর আবু বকর, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী মিটন, অর্থ সম্পাদক মো. ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক মো. হাফিজ, ক্রীড়া সম্পাদক মো. মাসুদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবুল হোসেন ও কার্যকরী সদস্য মো. জাকিরুল ইসলাম এছাড়া সদর কমিটির সভাপতি নূর মোহাম্মাদ পাড়, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. আতিকুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক এনামুল হক সিকদার, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন জনি এবং জেলা কমিটির সদস্য এম এম রবিউল ইসলাম, মিহিরুজ্জামান বাবু, মো. হাফিজুর রহমান, আরিফুর রহমান ও শাহাদাৎ হোসেন শিমুল উপস্থিত ছিলেন। 

সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ মো. তারিকুল হাসানের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com