শ্রীপুরে অবৈধ মোটরবাইকের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৪ জনের জরিমানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে অবৈধ মোটরবাইকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় রেজিষ্ট্রেশন, ট্যাক্স টোকেন ও হেলমেট না থাকায় ৪ জনকে জরিমানা করা হয়।
বুধবার বিকালে শ্রীপুর টু সাচিলাপুর সড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারী শেখ ফরিদ এবং থানা পুলিশের একটি চৌকস টিম।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মোটরবাইকের রেজিষ্ট্রেশন, ট্যাক্স টোকেন ও হেলমেট না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৪ জনকে মামলাসহ জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি বলেন, "এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।"