পলাশবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে মামীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, সংঘর্ষে আহত দুইজন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ নম্বর বেতকাপা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শিমুলের বিরুদ্ধে নিজ মামীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢোলভাঙ্গা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

স্থানীয় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে শিমুল তার মামার বাড়িতে যান। ওই সময় মামা ইসরাফিল আলী কিনু দোকান থেকে বাড়িতে ফিরে আসেন। ইসরাফিল আলী কিনুর দাবি, বাড়িতে প্রবেশের পর তিনি ঘরের ভেতরে শিমুলকে দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে শিমুল দ্রুত অন্য একটি কক্ষের খাটের নিচে লুকানোর চেষ্টা করেন। পরে কিনু মিয়া বাইরে থেকে ওই কক্ষের দরজা আটকে দিয়ে তার বড় ভাইকে খবর দেন।

পরবর্তীতে কক্ষটি খোলার পর শিমুল ও ইসরাফিল আলী কিনুর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়। এতে উভয়েই কমবেশি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com