নাগেশ্বরীতে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও ম্যাথ অলিম্পিয়াড প্রতিযোগিতা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
নাগেশ^রী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১০.০৯.১৬
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের পড়াশোনার বাইরে মেধা ও প্রতিভা যাচাইয়ের লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা এবং ম্যাথ অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নাগেশ্বরী কলেজ মোড়স্থ আাল-কাওছার মেরিট মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা জানান, মাঝে মাঝে পড়াশোনার ফাঁকে তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশের জন্য এ ধরনের প্রতিযোগিতা তাদের মননশীলতাকে আরও সমৃদ্ধ করে আরও প্রসারিত করে। অভিভাবকদের প্রত্যাশা, এই প্রতিষ্ঠানের এমন আয়োজনের মধ্য দিয়ে তাদের সন্তানরা পড়াশোনায় মনযোগী হওয়ার পাশাপাশি তাদের মেধা বিকাশে সুযোগ পায় এবং নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করে। এতে করে খুশি শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাই।
আল কাওছার মেরিট মাদরাসার পরিচালক জোনায়েদ হোসেন জানান, শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশের এমন আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।