তাড়াইলে জামায়াত নেতা মীর সেলিম রেজার ইন্তেকাল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

দিদারুল ইসলাম,তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ও সাবেক বায়তুল মাল 

সম্পাদক মীর সেলিম রেজা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২ টা ৩০ মিনিটে ঢাকার লালমাটিয়ার ইউরো বাংলা হার্ট হাসপাতাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ১ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুর ২টা ৩০মিনিটে শিমুলাটি ঈদগাহ ময়দানে জানাযা নামাজ শেষে শিমুলাটি কবরস্থানে তাকে দাফন করা হয়। 

জানাজায় কিশোরগঞ্জ জেলা উলামা বিভাগীয় সভাপতি মাওলানা আবদুল বারী রিয়াদী, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আজিজুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা শামছুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা একেএম সানাউল্লাহ, তাড়াইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান, সেক্রেটারি এমকে মাসুদসহ উপজেলা জামায়াত, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।

মীর সেলিম রেজার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলার নেতৃবৃন্দ। 

শোক বার্তায় তারা বলেন, মরহুম মীর সেলিম রেজা ছিলেন একজন আদর্শবান দাঈ ও সংগঠক। ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে তিনি সারাজীবন কাজ করেছেন। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাড়াইল উপজেলা জামায়াতের পক্ষ থেকে বলা হয়, তিনি তাড়াইলে ইসলামী আন্দোলনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com