দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

রফিকুল ইসলাম সাবুল (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় দুই ছেলের হাতাহাতি দেখে অসুস্থ হয়ে মহির উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ৪ নম্বর শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু মৌজার গুলশান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহির উদ্দিন ওই এলাকার মৃত সফিউতউল্লাহর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, টাকা-পয়সা নিয়ে মহির উদ্দিনের দুই ছেলে মাইদুল ইসলাম (৩২) ও রশিদুল ইসলাম (২৮) হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ দৃশ্য দেখে মোটরসাইকেলে থাকা মহির উদ্দিন মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, মহির উদ্দিন আগে দুইবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। 

চিকিৎসকের পরামর্শ থাকলেও অর্থাভাবে তাঁর হৃদ্‌যন্ত্রে রিং পরানো সম্ভব হয়নি। 

ছেলেদের মারামারি দেখে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা।

কাউনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com