শানখলা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুস ছালামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পিএম

আজিজুর রহমাম (আজিজ):

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় সচিব আব্দুস ছালামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

সুদীর্ঘ কর্মজীবনে অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন শেষে তিনি চুনারুঘাট উপজেলারই পাইকপাড়া ইউনিয়ন পরিষদে নতুন সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) শানখলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাকে এই বিদায় জনিত সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।বিদায় অনুষ্ঠানে পরিষদের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলামসহ । 

জনপ্রতিনিধিরা ও কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী সচিবের স্মৃতিচারণ করে বলেন, "আব্দুস ছালাম সাহেব অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তিনি দীর্ঘদিন আমাদের শানখলা ইউনিয়নে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

কর্মকালীন সময়ে পরিষদের সবাইকে তিনি গভীর ভালোবাসা ও সর্বোচ্চ সহযোগিতা দিয়েছেন। তার এই অবদান শানখলা ইউনিয়নবাসী সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।"অনুষ্ঠানে উপস্থিত সকলে বিদায়ী সচিব আব্দুস ছালামের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, দীর্ঘায়ু (নেক হায়াত) এবং সুস্বাস্থ্য কামনা করেন। 

একই সাথে তিনি যেন তার নতুন কর্মস্থল পাইকপাড়া ইউনিয়ন পরিষদেও একইভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করতে পারেন, সেই দোয়া ও শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে পরিষদের পক্ষ থেকে ওনাকে সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com