গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোমস্তাপুর উপজেলার মকরমপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন—উজ্জল (৬৪), পিতা শৈয়ব আলী এবং তফিজুল ইসলাম (জেন্টু) (৬৫), পিতা তহরুল ইসলাম।

অভিযানে তাদের কাছ থেকে ৪৭ বোতল চোলাই মদ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে আটক দুই ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এদিকে জব্দ করা ৪৭ বোতল চোলাই মদ জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালিয়া ইউনিয়ন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, গোমস্তাপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com