সাতক্ষীরার শ্যামনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পিএম

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসির যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর মন্ডল শুভ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর এক সঙ্গী আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে আটটার দিকে উপজেলার বংশীপুর পেট্রোল পাম্পের কাছে সাতক্ষীরা–মুন্সীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শুভঙ্কর মন্ডল শুভ খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুভঙ্কর মন্ডল এক সঙ্গীকে নিয়ে বুড়িগোয়ালিনী এলাকা থেকে মোটরসাইকেলে শ্যামনগর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। সকাল পৌনে আটটার দিকে বংশীপুর পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে পেছন থেকে একটি বিআরটিসির যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। 

এতে শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা তাঁর সঙ্গীও আহত হন। তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

শ্যামনগর থানার উপপরিদর্শক চিরঞ্জিব গাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com