কালীগঞ্জে টাস্কফোর্স কমিটির যৌথ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

 একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ কালীগঞ্জে উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ অভিযান পরিচালনা করা হয়।   

 মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কালীগঞ্জে অবৈধভাবে পরিচালিত ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং নিবন্ধিত চিকিৎসক না থাকায় ফিরোজ ডেন্টাল নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সনদবিহীন ভুয়া কাগজ পত্র এবং আগামী ১০ দিনের মধ্যে বিডিএস দন্ত চিকিৎসক নিয়োগ দেবার নির্দেশনা দেয়া হয় অন্যথায় প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হবে মর্মে জানানো হয়। এছাড়াও আগামী ১০ দিন সকল প্রকার চিকিৎসা সেবা সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।

পাশাপাশি কালীগঞ্জ বাসস্ট্যান্ডে মেসার্স আনিসুর রহমান স্টোরে প্রচুর পরিমাণে অবৈধ বিদেশি সিগারেট পাওয়া যায় যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা এবং মাদক সংশ্লিষ্ট নিষিদ্ধ দ্রব্যাদি পাওয়া যায়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ বেশকিছু ফুড আইটেম পাওয়া যায়। 

তদপ্রেক্ষিতে দোকান মালিককে ৩০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত মালামাল জনসমুক্ষে ধ্বংস করা হয়। 

এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী ০২ (দুই)জন মাদকসেবীকে ০৩ (তিন) মাস করে বিনাশ্রম কারদন্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এবং 

 কালীগঞ্জ মেইন বাজারে কসমেটিকসের একটি দোকানে কিছু বিদেশী প্রোডাক্টের মোড়কে আমদানীকারকের নাম, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ মূল্য লেখা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার জনাব ডা: শান্তনু ঘোষ, কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ,ঝিনাইদহ এর মোঃ আসাদুজ্জামান, সহকারী রাজস্ব কর্মকর্তা, মোঃ মিরাজুল ইসলাম তালুকদার, সহকারী রাজস্ব কর্মকর্তা ও মফিজুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঝিনাইদহ এর একটি চৌকস টিম এসময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com