শিবালয়ে তিন মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় লাইসেন্স না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন মাংস ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
বুধবার দুপুরে আরিচা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার ।
অভিযানে মো. রেজাউল করিমকে ১০ হাজার, মিরাজকে ১০ হাজার এবং কাউসারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । তারা সবাই শিবালয় নতুনপাড়া গ্রামের বাসিন্দা ।
ইউএনও মনিষা রানী কর্মকার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।