সিংগাইরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে জনপ্রতিনিধির বিরুদ্ধে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ এএম

সাইফুল ইসলাম সিংগাইর মানিকগঞ্জ থেকেঃ

মানিকগজ্ঞের সিংগাইরে ইটের সলিংয়ের স্বল্প রাস্তায় অনিয়মের অভিযোগ উঠেছে ইউপি সদস্য আঃ মজিদের বিরুদ্ধে । রাস্তায় নিম্ন মানের ইট ব্যবহার করায় স্থানীয় দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

জানা যায় ২০২৪ -২০২৫ অর্থ বছরে উপজলার জামশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর জামশা বাদলের দোকান হতে মাঝি বাড়ীর কোনা পর্যন্ত কাবিটা প্রকল্পের মাধ্যমে ইটের সলিংয়ের কাজ শুর হয়। ঐ ওর্য়াডের মেম্বার আরিফ দীর্ঘদিন লাপাত্তা হওয়ার সুযোগে আঃ মজিদ অন্য ওয়ার্ডের মেম্বার হলেও বিশেষ কারও নেকনজরে তিনিই ঐ ওয়ার্ডের অধিকাংশ সরকারি কাজ করছেন। 

  কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে সড়কে ইট সোলিং কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট । আর রাস্তায় সঠিক ভাবে ব্যবহার হচ্ছে না বালু। পাশের , এজেন্টে ব্যবহার করতে দেখা গেছে পূর্বের রাবিশ ইট। আবার রাস্তার কোন কোন স্থানে পুরাতন সলিংয়ের ওপর বালু দিয়ে ঢেকে নতুন রাস্তা বনে ফেলছেন। সংশ্লিষ্ট দের চোখকে ফাঁকি দিয়েই কর্মযঞ্জ চালিয়ে যাচ্ছেন ঐ মেম্বার। দায়সারাভাবে কাজ করাতে অল্পদিনেই রাস্তার বেহাল দশা আশংকা করছেন স্থানীয়রা।

তবে স্থানীয় দের বাঁধার মুখে কাজটি বন্ধ করতে বাধ্য হয় ইউপি সদস্য। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে জনসাধারণ। ইউপি সদস্য আঃ মজিদ বলেন কাবিটার যে টাকা দিয়েছেন কাজ করার জন্য এতে ভ্যাট ম্যাট দিয়ে লাভ হবেনা আরও আমার বাড়ীহতে টাকা ভরতে হবে। জামশা ইউনিয়ন প্রশাসক লিপিকা সরকার বলেন , সরকারি টাকা নয়ছয় করার কোন সুযোগ নেই, মেম্বার কে নিম্নমানের ইট রাস্তায় ব্যবহারে নিষেধ করা হয়েছে। 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com