গাজীপুর মহানগরের বাসন থানা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ এএম
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় পুলিশের অভিযানে মো. জহিরুল ইসলাম কনক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি একটি মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তার কনক বাসন থানার বারবৈকা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. আবুল হাশেমের ছেলে। স্থানীয়ভাবে তিনি বাসন থানা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির ও ঘুষ লেনদেনের আখড়ায় পরিনত হয়েছে
জিন্নাহর ‘উর্দুই রাষ্ট্রভাষা’ থেকে একুশের রক্তাক্ত পথ: বাংলাদেশের ইতিহাসে তাঁর রাজনৈতিক উত্তরাধিকার কতটা বিতর্কিত?
৪ নং ধামইরহাট উমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুর রউফ ৬ দফা অঙ্গীকার প্রকাশ