মানিকগঞ্জে শ্রেষ্ঠ সাটুরিয়া থানার এসআই মিঠুন ও এএসআই সৈকত, পুরস্কৃত ৩ কনস্টেবল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার এসআই মিঠুন কুমার দাস ২০২৬ সালের আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা ও কর্মদক্ষতার ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) নির্বাচিত হয়েছেন । একই থানার এএসআই সৈকত শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন ।

এ ছাড়া প্রশাসনিক ও দাপ্তরিক কাজে অবদানের জন্য সাটুরিয়া থানার কম্পিউটার অপারেটর কনস্টেবল ইফতিয়ার, নারী কনস্টেবল সোনিয়া ও নারী কনস্টেবল রুপা আক্তারকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে ।

বুধবার মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম ।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘এ অর্জন পুরো থানার সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল । জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় জনগণকে সর্বোচ্চ সেবা দিতে আমরা কাজ করে যাচ্ছি ।’

পুলিশ সুপার সাটুরিয়া থানার কর্মকর্তাদের সাফল্যের প্রশংসা করেন । একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কাঙ্ক্ষিত আইনি সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com