রংপুরের রানী হিজরার হুমকিতে নিরাপত্তার প্রতিকার চেয়ে মৌ হিজরার সংবাদ সম্মেলন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পিএম
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধায় ৩য় লিঙ্গের গুরু মা মৌ খাতুনের সংবাদ সম্মেলন সুনাম ক্ষুণ্ন ও হুমকির অভিযোগ, নিরাপত্তা চাইলেন প্রশাসনের সহযোগিতা।
সংবাদ সম্মেলনে তিনি জানান ৩য় লিঙ্গ সম্প্রদায়ের একজন মানুষ এবং গাইবান্ধায় দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে গুরু মা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় দীর্ঘদিন ধরে অসহায়, অবহেলিত ও পিছিয়ে পড়া ৩য় লিঙ্গের মানুষের পাশে থেকে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।
৪০ থেকে ৫০ জন ৩য় লিঙ্গের সদস্যের কল্যাণে আমি নিয়মিত কাজ করেছেন। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। একই সঙ্গে সমাজের অন্যান্য পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মাঝেও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার চেষ্টা করেন।
দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে গাইবান্ধায় ভালো সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি কোনো ধরনের চাঁদাবাজি বা ধান্দাবাজির সঙ্গে জড়িত নন। মানুষ স্বেচ্ছায় ও খুশি মনে যে সহযোগিতা করে, তিনি সেটুকুই গ্রহণ করেন।
কিন্তু দুঃখজনক বিষয় হলো, কিছুদিন ধরে রংপুর জেলার আনোয়ারা ইসলাম রানি হিজরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করে আসছেন বলে অভিযোগ করেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে আমার দীর্ঘদিনের সুনাম ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে ভয়েস মেসেজের মাধ্যমে তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়া হচ্ছে। তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া এবং বড় ধরনের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। এমন তার নিকট থাকা সব ‘কালেকশন’ তাকে দিতে হবে বলেও চাপ প্রয়োগ করা হচ্ছে।
এসব ঘটনায় তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাইবার অপরাধ তদন্তকারী সংস্থার কাছে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করার দাবি জানান। পাশাপাশি তিনি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং আমার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।