বাঁশখালী থানা কেন্দ্রীয় কালীবাড়ি পরিচালনা পর্ষদ'র পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-ঃ 

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী 'বাঁশখালী থানা কেন্দ্রীয় কালিবাড়ী' পরিচালনা পরিষদের সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

জ্যেষ্ঠ আইনজীবী দীলিপ দাশ'র সভাপতিত্বে এবং মন্দিরের উপদেষ্টা পর্ষদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ১৫১ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। 

কালীবাড়ি প্রাঙ্গণে শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে প্রবীর কুমার দাশ (রাখাল) কে সভাপতি ও জুয়েল কান্তি সিকদারকে সাধারণ সম্পাদক এবং সনজিত ধর ও লেনিন বিশ্বাসকে অর্থ সম্পাদক করে নতুন কমিটি করা হয়।

নব গঠিত কমিটিতে কার্যকরী সভাপতি হিসেবে ব্যৌমপতি দাশ, শিবু প্রসাদ দাশ, বিজন দাশ, অন্জন চক্রবর্তী, সহ-সভাপতি হিসেবে অমিত রায় বিশ্বাস, নীলকন্ঠ দাশ, প্রনব দাশ (কমিশনার), দোলন দাশ, বিধান দাশ, উজ্জল বিশ্বাস, কৈলাসপতি দাশ, শংকর দাশ, অশোক দাশ, স্বদেশ দাশ, উজ্জ্বল দাস।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ছোটন বিশ্বাস, নির্ঝর দাস, শংকর দাস, সুব্রত দাস, অপু সরকার। দপ্তর সম্পাদক পদে ডাঃ শান্তনু দাশ, যীশু চক্রবর্তী, লিটন দাশ, বাবুরাম দাশ, সাংগঠনিক সম্পাদক পদে ডক্টর রাজপতি দাশ, স্থাপত্য শৈলী সম্পাদক পদে ইঞ্জিঃ শিশির চৌধুরী, প্রমিত দাশ, প্রচার সম্পাদক পদে রাহুল দাশ কে মনোনীত করা হয়।

কমিটি গঠন পরবর্তী সভায় উপস্হিত সকলের সম্মতিক্রমে বর্তমান মন্দিরের পাশে নতুন মন্দির নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পাশাপাশি আসন্ন শারদীয় দূর্গাপুজার দশমীতে মন্দিরের শিলান্যাস এবং সল্প সময়ের মধ্যে মন্দিরের নির্মাণ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com