মানিকগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে মতবিনিময় সভা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনজিও ফেডারেশন-এফএনবির উদ্যোগে বুধবার শহরের নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ।

এফএনবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ফারুক হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মজিদ জিয়া, সিআরপি মানিকগঞ্জ কার্যালয়ের কেন্দ্র ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম এবং এফএনবির মানিকগঞ্জ সদর উপজেলা সমন্বয়কারী ও অ্যাসেডের নির্বাহী পরিচালক রফিকুল ইসলামসহ অন্যরা ।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি । বাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি মশারি ব্যবহারের পরামর্শ দেন তিনি ।

সভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয় ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com