গাজীপুর কোনাবাড়িতে এজাহারভুক্ত আসামী গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে সমাজসেবক নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জরুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শিহাব উদ্দিন লালমনিরহাটের হাতীবান্ধা থানার দক্ষিণ ঘড্ডিমারী এলাকার এরশাদের ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে গাজীপুরের জরুন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, ২০২৫ সালের ২৭ মে রাতে নাসির উদ্দীন পালোয়ানের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। হামলায় একই পরিবারের আরও ছয়জন আহত হন। পরে প্রায় ৩৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসির উদ্দীন।

এ ঘটনায় নিহতের ছেলে শাহ আলম পালোয়ান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে কোনাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, গ্রেপ্তার শিহাব উদ্দিনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com