ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হলেন ইদ্রিস মিয়া
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম-ঃ
চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-৩ শাখার সিনিয়র সহকারী সচিব আকতারুন নেছা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী মোহামদ ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইদ্রিস মিয়া বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, এ দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।