মানিকগঞ্জে শ্রেষ্ঠ এসআই সাটুরিয়া থানার মিঠুন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :
মানিকগঞ্জে ২০২৬ সালের আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা ও কর্মদক্ষতার ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার মিঠুন কুমার দাস । একই থানার এএসআই সৈকত হয়েছেন শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা ।
এ ছাড়া দাপ্তরিক কাজে অবদানের জন্য তিন কনস্টেবল—ইফতিয়ার, সোনিয়া ও রুপা আক্তারকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে ।
বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম ।
সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ অর্জন পুরো থানার সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল ।