পত্নীতলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে সাফিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মধুইল ইউনিয়নের রাউতাড়া গ্রামের শিয়াল দিঘি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফিন রাউতাড়া গ্রামের সোহাগের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে সাফিন তার মায়ের সঙ্গে বাড়ির পাশের শিয়াল দিঘি পুকুরের কাছে যায়। এ সময় তার মা পুকুরপাড়ে বসে তরকারি কাটছিলেন। পুকুরে কয়েকজন গোসল করছিলেন। এরই মধ্যে মায়ের অজান্তে শিশুটি পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর সাফিনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় দুপুর ১২টার দিকে সাফিনকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত তাসনিম তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com