মানিকগঞ্জ-২ আসনের এমপি মঈনুল ইসলাম খান শান্ত চলমান কাজের মানউন্নয়নে রাস্তা পরিদর্শন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ এএম
সাইফুল ইসলাম সিংগাইর মানিকগঞ্জ হতে:
১৬ ই সেপ্টেম্বর বুধবার মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনাব মঈনুল ইসলাম খান শান্ত সিংগাইর উপজেলার মানিকনগর থেকে বাস্তা পর্যন্ত চলমান কাজের মান ও অগ্রগতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কাজের মান ও সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।