মহেশপুরে টিউবওয়েলের পানি গড়িয়ে যাওয়া নিয়ে বিরোধের ১ জন নিহত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে টিউবওয়েলের পানি গড়িয়ে যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিবেশীর মারধরে আব্দুল জব্বার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে টিউবওয়েলের পানি যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী জেহের আলীর ছেলে পলাশ ও বিদ্যুতের সঙ্গে আব্দুল জব্বারের বাগ্বিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে পলাশ ক্ষিপ্ত হয়ে আব্দুল জব্বারের বুকে কিল-ঘুষি ও লাথি মারে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।
নিহত আব্দুল জব্বার শ্রীরামপুর গ্রামের মৃত আনছার মন্ডলের ছেলে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানা ওসি আসাদুজ্জামান বলেন ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে