কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জুবায়েদা ইসলাম জেরিন ডেঙ্গু আক্রান্ত, সুস্থতা কামনায় দোয়া
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পিএম
প্রতিবেদক মো:ফয়সাল খন্দকারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জুবায়েদা ইসলাম জেরিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে তারা দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদের কাছে জুবায়েদা ইসলাম জেরিনের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।
তৃণমূল নেতাকর্মীরা বলেন, জুবায়েদা ইসলাম জেরিনের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন—এ জন্য সবার কাছে দোয়া কামনা করছি।