জাবিতে আফসানা করিম রাচি সাইকেল ও স্কুটি প্রশিক্ষণের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এর উদ্যোগে ' আফসানা করিম রাচি সাইকেল ও স্কুটি প্রশিক্ষণ প্রাপ্তদের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় জহির রায়হান অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব আখতার হোসেন (এমপি, রংপুর-৪) ও সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান (ভিসি)।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর এই সাইকেল ও স্কুটি প্রশিক্ষণ শুরু হয়। ৫০০ এর অধিক শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। জাবির সেন্ট্রাল ফিল্ডে তাদের প্রশিক্ষণ দেয়া হয় এবং সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলো জাকসুর কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী চিশতি।
শিক্ষার্থীরা এমন প্রশিক্ষণ বারবার হওয়া উচিত বলে অভিব্যক্তি প্রকাশ করেছেন।