কালীগঞ্জে চুয়ারিয়াখোলা কো-অপারেটিভ ক্রেডিট ইউঃ নির্বাচন অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম
আব্দুল মতিন খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর কালীগঞ্জে চুয়ারিয়াখোলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর পরিচালনা পরিষদ'র নির্বাচনে
সভাপতি মোঃ জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক শেখ মোঃ জসীম নির্বাচিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) উপজেলার চুয়ারিয়াখোলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পরিষদ এর নির্বাচনে গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম,এস এম আশরাফুল আলম ও প্রশিক্ষক তাসলিমা খাতুন এর পরিচালনায় সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। এবার বর্তমান সভাপতি মোঃ কাইয়ুম দর্জী চেয়ার ও জহিরুল ইসলাম ছাতা প্রতিক নিয়ে প্রতিদন্দীতা করেছেন।
বর্তমান সভাপতি কাইয়ুম দর্জীকে পরাজিত করে জহিরুল ইসলাম সভাপতি নির্বাচিত হয়েছেন। পরিচালনা পরিষদের মধ্যে সভাপতি ও সহ- সভাপতি পদে ভোট গ্রহণ হয়।বাকী সদস্যরা প্রতিক পেলেও বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হয়েছে। নির্বাচিত হলেন সহ-সভাপতি সজীব ভুইয়া,সাধারন সম্পাদক শেখ মোঃ জসীম,ম্যানেজার ফাহাদ হোসেন স্বপন,কোষাধ্যক্ষ সোবাহান,পরিচালক বাবলু,মোঃ ছবির মিয়া,মোছাঃ রিমা বেগম। এই পরিচালনা পরিষদ আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।