মাগুরায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম

আব্দুর রশিদ মোল্লা, মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় দোকানমালিক ও জুয়ার আসরের মূলহোতা পালিয়ে যান। আজ (১৮ সেপ্টেম্বর) শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার আমলসার গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, আমলসার গ্রামের একটি দোকানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসছিল। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানমালিক ও মূলহোতা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ১১ জুয়াড়িকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আমলসার গ্রামের মো. ইউনুস শেখ (৪২), মো. জসিম শেখ (২৮), মো. সুখ চাঁদ শেখ (৩০), মো. সাইদ মোল্লা (৪০), মো. ইসরাত শেখ (৩২), মো. দেলোয়ার হোসেন (৫০), মো. বাবলু শেখ (৪৩) ও মো. বাহারুল ইসলাম (৪৮), কোদলা গ্রামের মো. শাজাহান মোল্লা (৫০), বিলনাজুর গ্রামের মো. আজের আলী শেখ (৪০) এবং কচুবাড়িয়া গ্রামের মো. ইউনুস শেখ (৪৫)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১১ জন জুয়াড়ীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com