কৃষকদল নেতা ফারুক মেম্বার প্রার্থী, মাদকমুক্ত ওয়ার্ড গড়তে চায়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩'নং ওয়ার্ড থেকে আগামীতে মেম্বার পদে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নেতা মোঃ আসাদুজ্জামান ফারুক। তিনি মোহাম্মদপুর ইউনিয়ন কৃষকদলের ৩'নং ওয়ার্ড শাখার সভাপতির দায়িত্বে আছেন।
স্থানীয়দের কাছে সৎ, নির্ভীক ও সদা হাস্যোজ্জ্বল ব্যক্তি হিসেবে পরিচিত ফারুক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হতে চান। এ লক্ষ্যে তিনি অনেক আগে থেকেই ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় গণসংযোগ করছেন। ছোট-বড় সকলের সাথে কুশল বিনিময় করছেন এবং দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।
এ বিষয়ে ফারুক বলেন, "আমি দীর্ঘদিন ধরে বিএনপি ও কৃষকদলের রাজনীতির সাথে জড়িত। আমি মেম্বার নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর সেবক হিসেবে কাজ করবো। কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ করব।
তিনি আরও বলেন, "সকলের দোয়া ও সমর্থনে আমি মেম্বার নির্বাচিত হতে পারলে আমার প্রথম লক্ষ্য হবে এই ৩'নং ওয়ার্ডকে মাদকমুক্ত করা। পাশাপাশি এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো।
এলাকাবাসী বলেন আগামীতে আমরা সবাই মিলে ভোট দিয়ে তরুণ নেতা আসাদুজ্জামান ফারুককেই মেম্বার করতে চাই।