পাঁচবিবি উত্তর ধুরইল যুব কল্যাণ ক্লাবের নবনির্বাচিত কমিটি গঠন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের উত্তর ধুরইল যুব কল্যাণ ক্লাবের নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে এক সাধারণ সভার মাধ্যমে সকল সদস্যের সর্বসম্মতিক্রমে আগামী ১"'বছরের জন্য এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম চলমান রাখতে ২০১২ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও ক্রীড়া কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রাকিব হোসেন স্বপন, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শিহাব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মুত্তালিব, সাংগঠনিক সম্পাদক মোঃ মুরাদ হোসেন, কোষাধ্যক্ষ মোরসালিন হোসেন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মারুফ হোসেন ও প্রচার সম্পাদক হিসেবে মোঃ শাহরিয়ার মন্ডল নির্বাচিত হয়।
এছাড়া ক্লাবটির উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয় মোঃ মুসা মন্ডল, ইঞ্জি: আরিফুজ্জামান আরিফ ও নুর আলম হোসেন।
নতুন কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার এবং যুব সমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলা ও সমাজসেবায় সম্পৃক্ত করার আশা ব্যক্ত করেন।