কালীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ কালীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালীগঞ্জ উপজেলা শাখার, উদ্যোগে পৌরসভা অডিটোরিয়ামে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কৃত ১৭০ জনকে A+ সংবর্ধনা দিলো বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, কালীগঞ্জ উপজেলান শাখা। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব এমপি।

এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। 

 মেধার বিকাশ হোক নৈতিকতার আলোকে, এগিয়ে যাক দেশ ও জাতি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com