পলাশবাড়ী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আবুল কালাম আজাদের গন-সংযোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ এর এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

 গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, গরিব ও মেহনতী মানুষের বন্ধু জনাব আবুল কালাম আজাদ আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টা হতে পলাশবাড়ি পৌরসভার একাধিক ওয়ার্ডে মা বোনদেরকে সাথে নিয়ে নির্বাচনী উঠান বৈঠক করেন। 

তিনি তার নির্বাচনী উঠান বৈঠক এ মা বোনদের ব্যাপক সাড়া ও উপস্তিতি দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে মা বোনদের সাথে আগে মত বিনিময় করেন এবং মা বোনদের কাছে তাদের আশা আকাঙ্ক্ষার কথা মনোযোগ সহকারে শোনেন। তাদের একটাই দাবী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ফ্যামিলী কার্ড যেন তারা বিনামূল্যে পান। 

পরবর্তীতে আবুল কালাম আজাদ মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলী কার্ড দেওয়া প্রসঙ্গে বলেন আমি আবুল কালাম আজাদ বলছি মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া অঙ্গীকার আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আমি কথা দিচ্ছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ফ্যামিলী কার্ড সম্পু্র্ন বিনা মূল্যে আপনাদের ঘরে ঘরে পৌছে দিব ইনশআল্লাহ। 

আপনারা যে ভাবে আমার পাশে আছেন আমি আশা করি আপনারা সবসময়ই এভাবে আমার পাশে থাকবেন। শুধু একটি কথা না বললেই নয়, মনে রাখবেন বিএনপির সরকার জনগণের সরকার। বিএনপির সরকার যা প্রতিশ্রুতি দেয় তা অক্ষরে অক্ষরে পালন করেন। 

এই বলে জনাব আবুল কালাম আজাদ সবার কাছে একটি করে ভোট প্রার্থনা করেন এবং সবসময়ই তার নির্বাচনী এলাকার জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার সাধারণ মানুষ এর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com