হ/ত্যা নাকি আ/ত্ম/হ/ত্যা?

শ্রীপুরে গৃহবধূর ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি এলাকায় নিলুফা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিন্দু বাড়ি এলাকায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

 স্থানীয় সূত্রে জানা গেছে, বিন্দুবাড়ি এলাকায় নিজ বাড়িতে নিলুফার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি স্থানীয়দের জানালে খবর দেওয়া হয় পুলিশকে। তবে কী কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন ,ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com