ক্ষেতলালে কোল্ড স্টোরে অভিযান, ট্যাপেন্টাডলসহ ৭ জন গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাটের ক্ষেতলালে একটি কোল্ড স্টোরে অভিযান চালিয়ে ৬৩ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নেশা গ্রহণের বিভিন্ন সরঞ্জামসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ক্ষেতলাল থানাধীন ৩ নম্বর মামুদপুর ইউনিয়নের হাফিজার রহমান কোল্ড স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাটের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ওসি (তদন্ত)-এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে এসআই বজলুর রহমান, এসআই জাহিদুল ইসলাম, এসআই ফয়সাল আলী, এএসআই বেলাল হোসেন, এএসআই লাবলু মিয়াসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

অভিযানকালে কোল্ড স্টোর থেকে ৬৩ (তেষট্টি) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নেশা করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com