সিংগাইরে স্কুলছাত্রীর দেহের নিম্নাংশ বিচ্ছিন্ন ঝুলন্ত লাশ উদ্ধার— ময়না তদন্ত রিপোর্ট বলছে আত্মহত্যা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

গত ২১ জুন সিংগাইর উপজেলার চন্দননগর এলাকার কবরস্থান সংলগ্ন জঙ্গল থেকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মাহিয়া মাহি (১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ২২ জুন মারিয়ার মা কামরুন্নাহার বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর মাহিয়ার স্কুলের প্রধান শিক্ষকসহ নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার থানার ওসি মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন ময়নাতদন্তের রিপোর্ট বলছে মারিয়া আত্মহত্যা করেছে। এ নিয়ে এলাকায় আলোড়নের সৃষ্টি হয়েছে । কেননা এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী লাশ উদ্ধারের সময় মারিয়ার দেহের নিম্নাংশ শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। মারিয়া যদি আত্মহত্যাই করে তবে তার দেহের নিম্নাংশ বিচ্ছিন্ন কেন?

স্কুল কর্তৃপক্ষের বরাতে জানানো হয় সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ১৪ বছরের মারিয়া মাহি স্কুলের ক্লাশ রুমে আলিফ নামে এক ছাত্রের সাথে অনৈতিক কাজে জড়িত হয়। ঘটনা সিসিটিভি ক্যামেরার ধরা পড়লে ছাত্র ছাত্রী দুজনকেই টিসি দেয় স্কুল কর্তৃপক্ষ। ১৫ জুন স্কুল হতে বের হয়ে ওই ছাত্রী নিখোঁজ হয়। নিখোঁজের ছয় দিন পর ২১ জুন চন্দননগর এলাকার একটি কবরস্থানসংলগ্ন জঙ্গল থেকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মামলায় জামিনে বের হয়ে ভুক্তভোগী শিক্ষক ইয়াকুব বলেন তাঁর বিরুদ্ধে হত্যার নির্দেশদাতা বলে অভিযোগ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। তার দাবি, একজন আইসিটি শিক্ষক হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ক্লাসে ঘটে যাওয়া ঘটনাটির ভিডিও ফুটেজ চাইলে দায়িত্ব পালন হিসেবে আমি নির্দেশে পালন করেছি মাত্র। 

ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন মামলা হওয়ার আগে থানায় নিয়ে আমাকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । তাঁর পরদিন স্কুলের আরও তিন শিক্ষকের বিরুদ্ধে মামলায় হত্যার নির্দেশদাতার অভিযোগ আনা হয়।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, মারিয়া মাহি হত্যা মামলার পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যা করে মৃত্যুর কথা বলা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে স্টাডি করছি। মামলা তদন্তে শতভাগ ইনসাফ হবে বলেও পুলিশ সুপার জানান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com