মানিকগঞ্জ বেউথা নৌকাবাইচ ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে নৌকাবাইচের তারিখ পরিবর্তন করা হয়েছে । ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ৩ অক্টোবর, শনিবার দুপুর ১২টায় এ নৌকাবাইচ অনুষ্ঠিত হবে ।
সোমবার দুপুরে বেউথা ঘাট এলাকায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক কমিটির সদস্যসচিব ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ ।
সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, সদস্যসচিব অ্যাডভোকেট রকিবুর রহমান রাকিব, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।