পাঁচবিবিতে আসন্ন স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে মতবিনিময় সভা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা হয়। সভায় দলের সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা ও তৃণমূলের কার্যক্রমকে আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর ও মেয়র পদপ্রার্থীদের বিজয়ী করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে এক হয়ে মাঠে কাজ করতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক উপজেলা যুবদল সভাপতি সাঈদ ইবনে আলী মাষ্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম মাষ্টার, পৌর বিএনপির নেতা সাইফুল ইসলাম পিন্টু, প্রভাষক মোঃ আহসান হাবিব, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ লিটন, জেলা যুবদল নেতা মোঃ লিটন মন্ডল, উপজেলা ওলামা দলের আহবায়ক আব্দুস সালাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রাহিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি জনাবুর রহমান জনি, বর্তমান কমিটির আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি, মহীপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাকিব হোসেন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com