নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২২.০৯.২৬
যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করে সুন্দর সমাজ গঠনের লক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজের উদ্যোগে এবং ইউপি সদস্য আনিছুর রহমান আনিছের আয়োজনে সোমবার রাত ৮টায় উপজেলার ভিতরবন্দ বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফির সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকের সঞ্চালণায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, বিশেষ অতিথি থানার অফিসার ইনচার্জ এনামুল হক, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাপ হোসেন মাস্টার, হাট ইজারাদার হাবিবুল ইসলামসহ অনেকে।