রাজশাহী কাশিয়াডাঙ্গা থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে আরএমপি পুলিশ কমিশনার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

আবু কাওসার মাখন: রাজশাহী 

অদ্য ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। 

পরিদর্শনকালে পুলিশ কমিশনার থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার ও গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি জুয়া, কিশোর গ্যাং, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল জোরদার, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি এবং জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি অধীনস্থ কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান।

পরিদর্শন শেষে তিনি সকল অফিসার ফোর্সের সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

উক্ত পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) শামিমা নাসরিন; সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা জোন) সুকুমার মোহন্ত; অফিসার ইনচার্জ (কাশিয়াডাঙ্গা) মো: ফরহাদ আলীসহ আরএমপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com