ঘিওর উপজেলার পয়লা মোড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হাসান সুমন (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পয়লা মোড়ে এ দুর্ঘটনা ঘটে । স্থানীয়রা গুরুতর আহত সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুমন দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন । নিহতের বাড়ি দৌলতপুর উপজেলার চকহরিচরন গ্রামে ।
ঘিওর থানার নবাগত ওসি মো. মহব্বত কবীর জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছেন ।