১১ মাসের শিশুকন্যা ফাতেমাকে ৪০ হাজার টাকায় বিক্রি -ডিবি পুলিশ কর্তৃক উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পিএম
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগে ১১ মাস বয়সী শিশুকন্যা ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশের ধারাবাহিক অভিযানে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
সাদুল্লাপুর সারবাজার থেকে সকাল আনুমানিক ৯টার পর হামিদুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের ছোট ওমরপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে বাসের হেলপার মজিদকে আটক করা হয়।
এরপর ফুলছড়ি উপজেলার মদনের পাড়া এলাকা থেকে মোছা. মোরশেদাকে আটক করা হয়। সর্বশেষ মদনের পাড়া ছলের মোড় এলাকায় সোলেমান চৌকিদারের বাড়ি থেকে শিশুকন্যা ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।