কিশোরদেরকে ফুটবল দিলেন যুবদল নেতা রাকিব
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল" এই স্লোগানকে সামনে রেখে নিজ গ্রামের কিশোরদের হাতে ফুটবল তুলে দিলেন যুবদল নেতা রাকিব হাসান স্বপন।
রবিবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের সাড়ারপাড়া গ্রামের ছোট ভাই-ভাতিজা ও স্থানীয় কিশোরদের আবদারে সাড়া দিয়ে তাদের হাতে একটি নতুন ফুটবল তুলে দেন তিনি। এসময় কিশোরদের উদ্দেশে যুবদল নেতা রাকিব হাসান স্বপন বলেন, "পড়ালেখা ভালো করে করতে হবে। পড়ালেখা শেষে অবসর সময়ে কখনোই মোবাইলের পেছনে বা মাদকের পেছনে যাওয়া যাবে না।
অবসর সময়ে মাঠে যাবে এবং ফুটবল খেলবে, কারণ ফুটবল খেললে শরীর ও মন দুটোই সুস্থ থাকে। তিনি আরও বলেন, "তোমরা আমার কাছে একটা ফুটবলের আবদার করেছিলে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের আবদার পূরণ করেছি। তবে মনে রাখবে, ফুটবল খেলবে ঠিকই কিন্তু মাদক এবং মোবাইলে আসক্ত হওয়া যাবে না। খেলাধুলা করার জন্য তোমাদের আর যা কিছু লাগবে আমাকে বলবে, আমি আমার সাধ্যমত তা পূরণ করার চেষ্টা করব।"
এমন উদ্যোগে উচ্ছ্বসিত স্থানীয় কিশোররা। তাদের মতে, এমন সহযোগিতা পেলে তারা মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হবে।