রংপুরে জনপ্রতিনিধি-কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

‎টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের বদরগঞ্জে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ডেমোক্রেসি ওয়াচের সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করে সোশ্যাল ইকোয়ালিটি ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

‎গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইয়াদেল মোরসালিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুল বারী এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আবু সায়িম।

‎প্রশিক্ষণ পরিচালনা করেন সোশ্যাল ইকোয়ালিটি ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধি রঞ্জিতা রানী রায় ও দুলাল চন্দ্র বর্মন। এ সময় ডেমোক্রেসি ওয়াচের প্রতিনিধি খুরশিদা জাহান উপস্থিত ছিলেন।

‎প্রশিক্ষণে টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং তথ্য অধিকারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে সুশাসন ও জনগণের অংশগ্রহণ বাড়াতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com