ফসলি জমি রক্ষার্থে মানিকগঞ্জ তরা সেতুর ওপরে দাঁড়িয়ে মানববন্ধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :

মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীর তীরবর্তী ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা ।

সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুর ওপরে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন পৌলি, চামটা, খাগড়াকুড়ি ও আশপাশের গ্রামের বাসিন্দারা ।

মানববন্ধনে অংশ নেওয়া ভূক্তভোগী বাসিন্দারা অভিযোগ করেন, বালুমহাল ইজারাদারেরা নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলনের পাশাপাশি ভেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে নিচ্ছেন । এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়েছে ।

অবৈধভাবে মাটি কাটা বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com