বকশীগঞ্জে নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

 আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া সাবান উল্যাহ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশন।

রবিবার (২০ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের গাছ রোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ করতেই আমাদের এ উদ্যোগ।’

মাদ্রাসার সুপার মাওলানা নূরে আলম বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ একটি মহৎ উদ্যোগ। এর মাধ্যমে তারা পরিবেশ রক্ষার গুরুত্ব উপলব্ধি করবে এবং সবুজ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।’

পরে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com