মানিকগঞ্জে ‘ক্রিকেট উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে ক্রিকেটের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে ‘ক্রিকেট উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে । আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় ।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, কোয়াবের সভাপতি তানজিলুর ফারগানি তানজু, সাধারণ সম্পাদক মাসুদ রায়হান, আম্পায়ার অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মাসউদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক সাঈদ খান মজলিশসহ সাবেক ও বর্তমান ক্রিকেটার ও কোচরা ।

সভায় দ্রুত জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত কমিটি অনুমোদনের উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শীত মৌসুমে ক্রিকেট আয়োজনের লক্ষ্যে একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত হয় ।

এ ছাড়া মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠকে ক্রিকেট মাঠ হিসেবে উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয় ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com