কালাইয়ে ডিবির অভিযানে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাটের কালাইয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত প্রায় ১০টায় কালাই পৌরসভার পুলিশ প্লাজা সুপার মার্কেটের আবির বাইক কর্নারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাগর হোসেন কালাই উপজেলার থুপসারা গ্রামের শাহারুল ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) সাখাওয়াত হোসেন, এসআই আব্দুল্লাহ নোমান, এএসআই (নিঃ) মো. সাজেদুল ইসলাম, এএসআই (নিঃ) সোহেল রানা এবং কনস্টেবল রাকিবুল ইসলাম ও পারভেজের সমন্বয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাগর হোসেনের হেফাজত থেকে ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com