পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যামে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে ঘিওর উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ এএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলা যুবদল ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয় । ঘিওর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি একই স্থানে গিয়ে শেষ হয় । পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সদস্যসচিব সাইফ সানোয়ার, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, শারাফাত হোসাইন মিন্টু, তাজুল ইসলাম তারেক, ফারুক মীর, মোঃ মাসুদ খান, মোঃ হাবিব ইব্রাহিম খান (সাগর), ১নং সদস্য মীর্জা ছালেম ও মোঃ রাহাতুজ্জামান খান (আলতাফ) সহ আরো অনেকে উপস্থিত ছিলেন । এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ মিছিল ও সমাবেশে অংশ নেন ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না । পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তারা ।
আরও পড়ুন
বোদায় ৯৫ পূজামণ্ডপে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আশ্বাস
যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
ব্রেইন টিউমারে আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী সোহাগ, প্রয়োজন ৪–৫ লাখ টাকা