মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ট্রলার ডুবে রায়েশা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন একই পরিবারের আরো ৪ সদস্য । বৃহস্পতিবার বিকেল ৩টার মেঘনা নদীর সোনাময়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়েশা বেগম ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কাইল্লাপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। নিহতের লাশ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিখোঁজ রয়েছেন হেলালউদ্দিন (৫৪),ছেলে সজির হোসেন (২৪), মেয়ে সামিয়া আক্তার (১৭) ও ছেলে সামিন হোসেন (৫)।
এদিকে ট্রলার ডুবির ঘটনায় সোনারগাঁ ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজদের সন্ধানে মেঘনা নদীতে অভিযান অব্যাহত রেখেছেন। পাশাপাশি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
এলাকাবাসী ও স্বজনরা জানান, কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমুদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামের শাহপরানের মেয়ে সাজিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগদান করার জন্য তাদের ১৩ জন আত্মীয় স্বজন বিয়ের বাজার,দুটি গরু ও একটি খাঁসিসহ ট্রলারযোগে আসেন। পথে মেঘনা নদীর সোনাময়ী এলাকায় পৌঁছালে আমান সিমেন্ট কোম্পানির কাছে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে নদীতে তলিয়ে যায়। এসময় আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার ৮জনকে উদ্ধার করে। তবে রায়েশা বেগম, হেলালউদ্দিন, সজিব হোসেন, সামিয়া আক্তার ও সামিন হোসেন নিখোঁজ হন। ঘটনার আধা ঘন্টা পর রায়েশা বেগমের লাশ উদ্ধার হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। সন্ধ্যায় সাড়ে ৭টা পর্যন্ত নিখোঁজদের কোন সন্ধান পাওয়া যায়নি।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মেঘনা নদীতে নিখোঁজ ব্যাক্তিদের সন্ধানে কাজ করছেন। পাশাপাশি নদীতে ঘটনাস্থল র্যাকি করছেন। নদীতে সন্ধ্যা নেমে আসার কারনে ডুবুরি দলের সদস্যরা কাজ করতে পারছেন না। রাতে সন্ধান না পেলে সকাল থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাবেন।
সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ট্রলার ডুবিতে নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস, নৌ পুলিশের পাশাপাশি থানা পুলিশ কাজ করে যাচ্ছে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে তারা মেঘনা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ হন
আরও পড়ুন
বোদায় ৯৫ পূজামণ্ডপে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আশ্বাস
যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
ব্রেইন টিউমারে আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী সোহাগ, প্রয়োজন ৪–৫ লাখ টাকা