চুনারুঘাট দুর্গাপুরে খাল থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি: 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি খাল থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিার (২৪ সেপ্টেম্বর) ২০২৬, সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট থানাধীন ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের দুর্গাপুর বাজার সংলগ্ন অনন্যা ইটভাটার বিপরীতে নোয়াগাঁও বন্দের বাড়ির কাছে আব্দুন নূরের বাড়ির পাশের একটি খালে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

 পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।উদ্ধার হওয়া যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

 চুনারুঘাট থানা পুলিশ নিহতের পরিচয় শনাক্তের জন্য সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে। 

যদি কোনো ব্যক্তি এই যুবকের পরিচয় জেনে থাকেন বা তার আত্মীয়-স্বজনের সন্ধান পান, তবে অবিলম্বে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (মোবাইল: ০১৩২০-১১৮৮৩১) অথবা ডিউটি অফিসার (মোবাইল: ০১৩২০-১১৮৮৩৬) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com