নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারী গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি: ২৩.০৯.২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারী নাগেশ্বরী পৌরসভার চামটারপাড় এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে হেলাল উদ্দিন (৩৭) এবং বিদ্যুৎপাড়া এলাকার মৃত শাহজাহান আলী ছেলে রাব্বি মিয়া (২৬)।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বদিজমাপুর কানিপাড়া এলাকার মৃত নূর উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী রেজাউল করিম রাজু আহমেদের বাড়িতে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম, নগদ ৩০ হাজার টাকা এবং ২টি মোটরসাইকেল জব্দ করেন। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ক্রয় বিক্রয়ের অভিযোগে হেলাল উদ্দিন ও রাব্বি মিয়াকে গ্রেপ্তার করেন তারা।

নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ও দুটি মোটর সাইকেলসহ ২ জন মাদক কারবারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে নাগেশ^রী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com